অস্তিত্বের ছাদ...🥀🍂
অস্তিত্বের ছাদ🥀🍂
আমার একটা ছাদ আছে।
মন ভালো হলেও ছাদ,
মন উদাস হলেও ছাদ।
পরীক্ষায় একশো পেলে ছাদ,
পরীক্ষায় ফেল করলেও ছাদ।
নিরামিষ দুপুরের স্বাদহীনতায় ছাদ,
মাংসের দিনে খুশির ছাদ।
আমার একটা ছাদ আছে।
গান শুনতে শুনতে ছাদ,
আবৃত্তি করতে করতে ছাদ।
প্রিয়তমার সঙ্গে ছাদ,
বিচ্ছেদের পরেও ছাদ।
পাশের বাড়ির আম পাড়ার জন্য ছাদ,
মায়ের মার থেকে বাঁচতে ছাদ।
আমার একটা ছাদ আছে।
দূর আকাশে প্লেন দেখার ছাদ,
রাস্তা দিয়ে নিজের ছেলেবেলা দেখার ছাদ।
বেলুন উড়িয়ে দেওয়ার ছাদ,
দুঃখ মুছে ফেলার ছাদ।
বর্ষার মেঘলা আকাশের নিচে ছাদ,
শীতের দুপুরের উষ্ণতায় ছাদ।
সবশেষে, সর্বহীনতায় ছাদ।।
@_arushmita_

Comments
Post a Comment