ভালবাসা ভালো থেকো... 🍂🥀
ভালবাসা ভালো থেকো...
🍂🥀
তোমাকে না-পাবার ক্ষোভ দুদিনের নয়, এই দুঃখ আজীবনের।
সমুদ্রের ঢেউ ধুয়ে নিয়ে যেতে পারবে না আমায়...
বরাবরের মতোই আমার দুঃখগুলো নিয়ে, ঠিক ওই পাথর বাঁধানো পাড়ে আছড়ে মারবে আবারও।
দুঃখগুলো কাঁচের টুকরোর মতো গেঁথে যাবে শরীরের বিভিন্ন অংশে!
রক্তাক্ত দেহে, সমুদ্রের নোনা আভায়, কেবলই চেয়ে থাকব তোমার-আমার সোনালি স্মৃতির পাতায়।
পরের আর কোনো কালবৈশাখী তোমার সাথে কাটানো হবে না প্রিয়...
ঝড় এসে তছনছ করে দেবে আমার ভালবাসার চিলেকোঠার ঘর, তবুও তুমি আসবে না...
দুরু দুরু বুকে, দু-হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে পারবো কি আকাশ ভেঙে পড়া বায়নাবিলাসী বৃষ্টিদের?
নাকি তখনও কেবল হাতের মুঠোয় আঁকড়ে ধরে থাকব তোমার দেওয়া হলদে আবরণের বিদায় বেলার চিঠি?
ছাদের কার্নিশে নীরব চায়ের কাপ ফেলে যাবে না কেউ আর...
দু-হাক দিয়ে কেউ চিৎকার করে বলবে না, "পৌঁছে ফোন করিস..."
বাতাসে উড়ে বেড়াবে শুধু ফেলে আসা মুহূর্তের দীর্ঘশ্বাস, নিস্তব্ধতা, আর একাকীত্বের ছায়া;
তবুও তোমায় ভালোবাসি... নিঃশব্দে, নির্জনে।
@_arushmita_

Comments
Post a Comment