কিছুই কি নেই বাকি?🥀🍂

 


কিছুই কি নেই বাকি?


সময়ের গাড়ির কি সত্যি কোনো স্টেশন নেই? দাঁড়ায় না কোথাওই? কয়েক সেকেন্ডের জন্যও না? হয়তো সত্যি দাঁড়ায় না। তাই তো তুই আজ আমার এক রাশ ডায়েরিতে মুরে রাখা চুম্বিত অতীত। তবুও আজও মনে পড়ে যায় কত কবিতা, মনে পড়ে ভয়ে পেলে ঘেমে যাওয়া ওই হাত দুটো... মনে পড়ে, মনে পড়ে, আল বাদ মনে পড়ে, ওই পড়ন্ত বিকেলে খোলা চুল আর ওই চোখ দুটো... 


তোর ঘুম থেকে ওঠার বিরক্তি থেকে শুরু করে দিন শেষে পেঁচার মতো জেগে থাকা, সবটাই যেনো নখ দর্পণে মুখস্থ আমার। রসগোল্লার থেকে বেশি পান্তুয়া পছন্দ করা, জন্ম দিনে গোলাপ আর সূর্যমুখীর ফুল কেনা, কিছু লেখকের বই পড়ে পড়ে মুখস্থ করে ফেলা, সবটাই ছিল জানা... চাঁদের টুকরো নিশ্চই এনে দিইনি তোকে, তবে আমাকে টুকরো করলে যদি আটান্নটা টুকরো হয়, সবটাই তোরই ছিল...


তোর খুলে পড়া ঘুঙুরের এক ঝুমকো আজও আমার মানিব্যাগ ছাড়েনি। জানি জানি তুই নেই! আমরা নেই! তবুও সময়ের কোনো এক পরিত্যক্ত গদ্য ছিলাম তো আমরা! ভুলতে চাইলেই ভোলা যায় নাকি? আজ বুঝি, মাঝে মাঝে কিছু না থেকেও নিঃস্ব হবার ভয় কেনো লাগে...


@_arushmita_

Comments

Popular posts from this blog

I talk like I belong there...🍂🥀

Clutter...🍂🥀

The last meeting...🍂🍁