মায়া নগরী...🍂🥀

 


মায়া নগরী...🍂🥀


বহুদিনের অপেক্ষার পর, ফিরে আসতে হয় নিজের শহরে... নিজের শহরের কবিতা গুলো কেমন যেন নিশির ডাকের মতো ডাকে। চেনা অলি গলি, অচেনা বা চেনা মানুষ, সব যেনো সাজানো এক সিনেমার প্লট। পাড়ার মোড়ের মুদিখানার দোকানটার ভিড় দিন দিন বেড়েই গেছে। পার্কটায় পরে আছে শুধু মাত্র ওই ছিঁড়ে পড়া দোলনা, আর ধুলো মাখা সিমেন্টের স্লিপ; নেই কোনো চিৎকার, নেই কোনো বায়না, কেবলই যেনো অবহেলা...


স্কুল, কলেজ শেষ হয়েছে অনেকদিন; কথা দেওয়া হয়েছিলো অনেককেই, "ফের দেখা হবে ঠিক"... সবাই আজ অস্পষ্ট এক ইতিহাস। পুজোয় মায়ের কাছে পড়া শাড়ি, আলমারিতে সযত্নে তুলে রাখা পাঞ্জাবি, আজ সবই যেন হারিয়ে যাওয়া গল্পের বই। বন্ধু! সে তো বহু যুগ আগে ছেড়ে এসেছি। চেনা শোনা রাস্তা গুলো কেমন যেন হঠাৎ অচেনা লাগে ভীষণ; সত্যি বলতে ভয় লাগে...


এই ইদুর দৌড়ের রীতিনীতিতে, কি হারালাম, কাকে হারালাম, তার খোঁজ কেই বা রেখেছে? তবুও, কোন এক চেনা চৌ মাথার মোড়ে, তাকে খুঁজে পাই। সেই বাচ্চাটার খোঁজ, যে কোনো এক সময় ভীষণ ডানপিটে ছিল... রাত দিন এক করে, ছোটবেলাটা উপভোগ করেছে, নিজেকে ভাসিয়ে দেয়নি এই চেনা শহরের অচেনা মায়ায়। হারিয়ে যায়নি এই মায়া নগরীর অদ্ভুত আঁধারে...


@_arushmita_

Comments

  1. আরো বেশি বেশি লেখো...মনের সব কিছু কলমে নিয়ে ছবি আঁকো...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

I talk like I belong there...🍂🥀

Clutter...🍂🥀

The last meeting...🍂🍁