কোলকাতা ✨
কোলকাতা...
কোলকাতা মানেই কি শুধু সেই হলুদ ট্যাক্সি? শুধু সেই কফি হাউজের আড্ডা? শুধুই কি সেই প্রিন্সেপ ঘাট? শুধুই কি হেদুয়ার পাশের মোমো আর চাউমিনের দোকান? নাকি শুধুই হাতে হাত ধরে ঠাকুর দেখা?
না... আমাদের কোলকাতা মানে শুধুই আনন্দ আর উল্লাস নয়। আমাদের কোলকাতা মানে ফুটপাথের ওপর রাত কাটানো ওই সাত বছরের বাচ্চা মেয়েটা। কোলকাতা মানে ওই চাকরির খোঁজে সকালে বেড়ানো কিন্তু সন্ধ্যেয় হতাশ হয়ে বাড়ী ফেরা সেই ছেলেটা। কোলকাতা মানে সেই দিন রাত খেটেও, ছেলের আবদার রাখতে না পারা সেই ক্লান্ত বাবা। কোলকাতা মানে আবার সেই বৃদ্ধাশ্রমে ছেড়ে আসা বৃদ্ধ মা, যে আজও আশায় বসে আছে, ছেলের বাড়ী ফেরার।
আমাদের কোলকাতায় শুধু মন জোড়া লাগেনা... কিছু কিছু মন প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে, ভাঙ্গে! এমন ভাবে ভাঙ্গে যাতে সেটা আর জোড়া লাগানো যায় না। তবুও সেই ভাঙ্গা মন নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কেটে যায়... খবর নেয়না কেউই... কারন খবর তো নেওয়া হয় শুধুই ওই হলুদ ট্যাক্সির, সেই ট্যাক্সি ওয়ালার নয়। খবর নেওয়া হয় কফি হাউজের, ওখানে বসে থাকা ক্লান্ত ছেলেটার নয়। খবর নেওয়া হয় প্রিন্সেপ ঘাটে রোজকার রূপকথার, সেখানকার ঝালমুড়ি বিক্রেতার নয়। হেডুয়ার পাশের দোকানে খেতে গিয়ে, কেউ খোজ নেয়না সেই দূর্বল কুকুরটার, যার গায়ে কেউ হয়তো গরম জল ঢেলে দিয়েছে। ঠাকুর দেখতে বেড়িয়ে, কুমোরটুলির যেই বুড়োটা সেই মূর্তিটা গড়ে তুলেছে, তার খোজ কেই বা নেয়?
হ্যাঁ, এটাই আমাদের কোলকাতা। হাজার আনন্দ, উল্লাস দিয়ে ঢেকে রাখা কতো কতো মানুষের দীর্ঘ দিনের হাহাকার ও কান্না। হ্যাঁ, এটা হলো সেই নতুন কলকাতার, লুকিয়ে রাখা এক গল্প...
@_arushmita_

Comments
Post a Comment